স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সুষ্ঠু ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দশম শ্রেণির শ্রেণি শিক্ষক ও সিনিয়র শিক্ষক (গণিত) মোঃ কামরুজ্জামান।
প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের আগামীর স্বপ্নসারথি। স্বপ্ন মানুষকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, তা বাস্তবে রূপ দিতে প্রয়োজন একাগ্রতা ও শৃঙ্খলা।”
সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান বলেন, “ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে।”
সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষার আগে সময় খুবই মূল্যবান। সময়কে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে এবং সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব থেকে দূরে থাকতে হবে।”
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন প্রধান অতিথি। এসময় শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য দেন গৌতম কুমার কর, তসলিমা খাতুন, বুলবুল ইসলাম, গোলাম রব্বানী, নাজমুল হাসান, সেলিম রেজা ও এস এম সোহেল রানা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহমুদা পারভীন, মাহমুদা খাতুন, ওজিয়ার রহমান, নুরুল ইসলাম, রাসেল উদ্দিন, লিটন হোসেন, ইমরান আল মাহমুদ, শামীমা নাসরিন রিতা মন্ডল, হারুন অর রশিদ আল আমিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ঘিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এসএসসি পরীক্ষায় সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ইমরান আল মাহমুদ।
শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং সবার অংশগ্রহণে এক হৃদয়স্পর্শী পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#
