বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
সর্বশেষ
কেশবপুরে শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিশিবির নেতাদের পা বিচ্ছিন্নের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শেষযশোরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানধর্ষণ অভিযোগ ঘিরে মামলার জটিলতা:মনিরামপুরের ঘটনার সঙ্গে যশোরের সাংবাদিকদের কোনো যোগসুত্র নেইযশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীচীন সফরে বিএনপির প্রতিনিধি দলসংসদে মিথ্যা ও ভুয়া মামলার তথ্য জানতে চেয়েছেন রুমিন ফারহানাখালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমানসাবেক ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাযশোরে সিপিবি নেতা আব্দুর রহিমের ওপর হামলার প্রতিবাদে স্মারকলিপি
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলকেশবপুরে শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

কেশবপুরে শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের কেশবপুর উপজেলায় বৃহস্পতিবার দুপুরে আকস্মিক শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় টিনের ঘরের ছাউনি উড়ে গেছে, অনেক ঘরের চালা ভেঙে পড়ে বসতঘর আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে এবং অল্প সময়ের মধ্যেই শুরু হয় শিলাবৃষ্টি ও তীব্র ঝড়। ঝড়ের গতি বাড়তে থাকলে মুহূর্তের মধ্যে ঘরের টিন ও কাঠামো ছিটকে পড়ে। অনেক পরিবারের রান্নাঘর ও বসতঘরের চাল উড়ে যাওয়ায় তারা খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হন। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে নষ্ট হয়েছে।

এছাড়া ঝড়ে আম ও লিচুসহ মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং অনেক খুঁটি উপড়ে পড়ে, ফলে পুরো এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

ঝড়ের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকার পাকা ও আধাপাকা ধানগাছ মাটিতে লুটিয়ে পড়েছে, এতে কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে থাকায় কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, হঠাৎ এমন দুর্যোগে তারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কেশবপুর জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম জানান, যশোর থেকে আসা মেইন লাইনসহ উপজেলার অভ্যন্তরে বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন।#

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়