শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলবর্ষবরণে উৎকর্ষ যশোরের বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

বর্ষবরণে উৎকর্ষ যশোরের বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে যশোরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘উৎকর্ষ যশোর’। শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত এই আয়োজন গান, নৃত্য ও নানাবিধ পরিবেশনায় হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল— “আগামীর পৃথিবী গড়ি ভালোবাসার ছোঁয়ায়, শিশুর হাসি ফুটুক সবুজের মায়ায়”।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি পঙ্কজ কুমার সাহা স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর একে একে মঞ্চে পরিবেশনা করেন সংগঠনের প্রতিভাবান শিল্পী ও কলাকুশলীরা। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন— হিয়া, অনুষ্কা, প্রশিকা, তথাপি, পূর্ণা, আহেরী, কাব্য, অথৈ, পৃথা, মনোজ্ঞা, তরী, অর্থি, সোহা, মৃত্তিকা, স্নেহা, মেঘা, বর্ণিতা, শ্রেষ্ঠা, উপমা, তনুশ্রী, ফারজানা কাকলী, সিঁথি, দিব্য, কথা, ভাস্বতী, অরিয়ন, পঙ্কজ, স্বাস্বতী ও তন্ময়।

অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সুজন রায়। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন মিলন (অক্টোপ্যাড), মিলন কুমার শীল (কাঠি ঢোল), সন্তু সাহা (বেজ গিটার), সবুজ (লিড গিটার) এবং পাপ্পু দে (পারকিউশন), যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এ আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ মাসুদ, কামাল হোসেন ও শেখ জালাল উদ্দিন এবং সদস্য মোহাম্মদ শফিকুল কবির অপু। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অসীম সাহা এবং সম্পাদনার দায়িত্ব পালন করেন শাশ্বতী মন্ডল।

অনুষ্ঠানটি উপভোগ করতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহমুদা রিনি। পুরো আয়োজন জুড়ে সপ্রতিভ উপস্থাপনায় ছিলেন নাঈম হোসেন ও ফারজানা কাকলী।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য, শিল্প ও সৃজনশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সকলকে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়