Jashore , Monday, 9 November 2026

যশোরে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষায় টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। জেলার মোট ২ হাজার ২৮০টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৬০৪ জন শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

এছাড়া ৯ থেকে ১৫ মাস বয়সী এবং পূর্বে টিকা গ্রহণকারী শিশুদেরও এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:35 pm, Monday, 20 April 2026
36 Time View