Jashore , Monday, 9 November 2026

যশোরে ১ কেজি স্বর্ণ পেস্টসহ ভারতীয় নাগরিক আটক

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের তারাগঞ্জ এলাকা থেকে প্রায় ১ কেজি স্বর্ণ পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ভারতী নাগরিকের নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। সে ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিওয়ান্দি এলাকার বাসিন্দা

এঘটনায় বুধবার বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে একটি বিশেষ টহল দল তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় ৯০০ গ্রাম স্বর্ণ পেস্টসহ ওয়াজিদ আলীকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত স্বর্ণ পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দ্বারা পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরসহ বিভিন্ন দেশে নিয়মিত যাতায়াত করে আসছিলেন। সর্বশেষ তিনি ভারতের মুম্বাই থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন এবং সড়ক পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় স্বর্ণ ও মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:24 pm, Wednesday, 22 April 2026
54 Time View