Jashore , Monday, 9 November 2026

যশোরে কাঁঠালের ভেতরে মাদক পাচার, গ্রেপ্তার ১

স্বাধীন কন্ঠ ডেস্ক
অভিনব কৌশলে কাঁঠালের ভেতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় যশোরের চৌগাছায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক। সে সিংহঝুলি গ্রামের বাসিন্দা।

বুধবার সকাল ৬টার দিকে চৌগাছা থানার বিশ্বাসপাড়া এলাকায় যশোরগামী সড়কের চৌগাছা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনূর রশিদ -এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জি.এম ইমরান হোসেন রাজু সঙ্গীয় ফোর্সসহ একটি টিম বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মোঃ আব্দুর রাজ্জাক (৫৫)কে আটক করে তল্লাশি চালানো হয়। পরে কাঁঠালের খোসার ভেতরে অভিনব কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ৪০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে ২২ এপ্রিল আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:41 pm, Wednesday, 22 April 2026
98 Time View