Jashore , Monday, 9 November 2026

বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বেনাপোল সীমান্তবর্তী এলাকায় ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের পর তাকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বড় আঁচড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তাকে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:58 am, Thursday, 23 April 2026
85 Time View