Jashore , Monday, 9 November 2026

যশোরে ১২শ পিস ইয়াবাসহ আটক ১

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে কোতোয়ালি মডেল থানাধীন চুড়ামনকাটি ইউনিয়নের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন নরেন্দ্রপুর পূর্বপাড়া এলাকার মিরাজ দফাদার (৪২)।

অভিযান সূত্রে জানা যায়, চুড়ামনকাটি থেকে চৌগাছা সড়কের পাশে মুজাহিদ ভিলার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২শ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানা যশোর-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:49 pm, Saturday, 25 April 2026
55 Time View