Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

যশোরে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার সকালে নিশ্চিন্তপুর গ্রামে নিজ বসত ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মোঃ মাছুম (২২)। তিনি নিশ্চিন্তপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে মাছুমকে তার শয়নকক্ষের বাঁশের আড়ার সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, মাছুম দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার পারিবারিক পরিস্থিতিও বেশ সংকটাপন্ন ছিল। বর্তমানে মাছুমের মা সৌদি আরবে অবস্থান করছেন এবং তার বাবা গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মা-বাবার অনুপস্থিতি এবং মানসিক অসুস্থতা তাকে চরম বিষণ্ণতার দিকে ঠেলে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। ভিকটিমের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। #

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:46 pm, Sunday, 26 April 2026
108 Time View