সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান
আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত
মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী
যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত
তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী
মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী
গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি
যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক
স্বামী হিসেবে সফল নন গোবিন্দ!
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা গোবিন্দকে নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। তিনি বলেন, “গোবিন্দ একজন ভালো ছেলে, ভালো বাবা এবং ভালো মানুষ হলেও স্বামী হিসেবে তিনি ততটা সফল নন।”
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুনীতা জানান, দাম্পত্য জীবনে তিনি স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে সময় কাটানো কিংবা ছোট ছোট সুখের মুহূর্ত চেয়েছিলেন। কিন্তু গোবিন্দ সবসময় পরিবার ও কাজের দায়িত্ব নিয়েই ব্যস্ত ছিলেন।
সুনীতার ভাষায়, “গোবিন্দ সারা জীবন অন্যদের জন্যই কাজ করেছেন, নিজের জীবনটাকে উপভোগ করার সুযোগ নেননি। তাই তিনি মজা করেই বলেন, “গোবিন্দর মতো ছেলে চাই, স্বামী নয়।”
দীর্ঘ চার দশকের সংসারজীবনের পর স্ত্রীর এমন মন্তব্য এখন বলিউডজুড়ে আলোচনায়।





























