যশোরে জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত
স্বাধীন কন্ঠ ডেস্ক
“ সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সামনে রেখে যশোরে পালিত হয়েছে জাতীয় লিগ্যাল এইড দিবস। উপলক্ষে আজ যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালিটি উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটি যশোরের চেয়ারম্যান মাহমুদা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন প্রিয় শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ডক্টর আতোয়ার রহমান ,স্পেসার জজ এস এম নূরুল ইসলাম , চীফ জুডিসিয়ার জাযহেদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সেক্রেটারি এম এ গফুর, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন , লিগালিড অফিসার সিনিয়র সিভিল জজ নিশাত সুলতানা, সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, দেবাশীষ দাস, কাজী ফরিদুল ইসলাম, ব্লাস্ট যশোরের সমন্বয়ক হুমায়ুন কবির, জুলাই যোদ্ধা শহীদ সোহানুর রহমান শিহাবের পিতা হোসেন লালটু, বিচার প্রার্থী সেলিনা আক্তার তুলি। জেলা লিগাল এইড আফিসার নিলুফার ইসমিন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিবিল জজ চয়ন বালা ও বৈশাখী রাণী কর্মকার।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় আইনজীবীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।























