পদ্মবিলা কামিল মাদ্রাসায় কেন্দ্রীয় ছাত্র সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্বাধীন কন্ঠ ডেস্ক
ঐতিহ্যবাহী পদ্মবিলা কামিল মাদ্রাসায় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ এপ্রিল তারিখে অনুষ্ঠিত নির্বাচনের ধারাবাহিকতায় বুধবার (২৯ এপ্রিল) মাদ্রাসা কর্তৃপক্ষ এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। এ সময় শপথ নেন— ভিপি সিয়ামুল ইসলাম, জিএস ইব্রাহিম হোসেন, এজিএস রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ বিন ওয়ালিদ, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক জিন্নুরাইন গালিব, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু জার গিফারী, ছাত্রী বিষয়ক সম্পাদিকা টুম্পা খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, প্রকাশনা সম্পাদক সিয়াম, পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মুহায়মিন, যোগাযোগ বিষয়ক সম্পাদিকা সুমাইয়া খাতুন এবং তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক হুমায়ুন আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক বাপ্পি হোসেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল মোমিন সমাপনী বক্তব্য প্রদান করেন এবং দোয়ার মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়।























