Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

যশোরে নিরাপদ খাদ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ‘উত্তম উৎপাদন অনুশীলন’ বাস্তবায়নের লক্ষ্যে হোটেল মালিকদের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ‘পরিদর্শন, নিয়ন্ত্রণ ও সমন্বয়মূলক কার্যক্রম শক্তিশালীকরণ’প্রকল্পের উদ্যোগে যশোর ক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

সমাপনী দিনে প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা নিরাপদ খাদ্য অফিসার (অতিরিক্ত) আদ্দা আন সিনা। তিনি বলেন, যশোরের হোটেল মালিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। আজকের সেশনে প্রায় ৩০ জন মালিক ও প্রতিনিধি অংশ নিয়েছেন। এখানে শুধু তাত্ত্বিক আলোচনা নয়, অংশগ্রহণকারীদের সরাসরি একটি হোটেলে নিয়ে গিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা বাস্তবে এর প্রয়োগ করতে পারেন।

জাইকা-এসটিআইআরসি প্রকল্পের ন্যাশনাল প্রোগ্রামার মোহাম্মদ মাসুদ আলম খাদ্যের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, খাবার শুধু মুখরোচক হলেই চলবে না, তা যেন জনস্বাস্থ্যের জন্য নিরাপদ হয় এটি নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। উৎপাদনস্থল থেকে ভোক্তার টেবিল পর্যন্ত পুরো শৃঙ্খলকে নিরাপদ করতে জাইকা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

কর্মশালায় বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন প্রকল্পের ডেপুটি টিম লিডার মিস মানা ইশিকাওয়া, খাদ্য নিরাপত্তা পরামর্শদাতা ও প্রশিক্ষক শাহ আরাফাত রহমান, ইউনুস আলী ও জাহিদুল আহসান খান।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী হোটেল মালিকরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ খাদ্য পরিবেশন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:51 pm, Tuesday, 5 May 2026
34 Time View