Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

ফিরছেন সালমান-কারিনা!

বিনোদন ডেস্ক
২০১৫ সালে বজরঙ্গী ভাইজানের পর আর একসাথে দেখা যায়নি বলিউডের জনপ্রিয় জুটি সালমান-কারিনা কে। ১১ বছর পর ফের আলোচনায় এলেন তারা দু’জন।

বলিউডে নতুন করে চর্চায় সালমান খান–এর আসন্ন সুপারহিরো প্রজেক্ট। পরিচালক জুটি রাজ ও ডিকে–র সঙ্গে এই ছবিকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল আগেই, এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল নায়িকা নির্বাচন নিয়ে নতুন আপডেট।

সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ছবির নারী প্রধান চরিত্রে এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন করিনা কাপুর খান। যদি সব কিছু ঠিক থাকে, তবে বহুদিন পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে সালমান ও করিনাকে।

এর আগে এই চরিত্রে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর নামও শোনা গিয়েছিল। তবে নতুন আপডেটে জানা যাচ্ছে, নির্মাতারা এখন করিনাকেই প্রথম পছন্দ হিসেবে এগিয়ে রেখেছেন এবং তার সঙ্গে আলোচনা চলছে।

ছবিটি নিয়ে ইতিমধ্যেই বলিউডে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কারণ, এটি হবে সালমান খানের ক্যারিয়ারের একটি ভিন্নধর্মী উদ্যোগ—একজন সুপারহিরো চরিত্রে তাকে দেখা যেতে পারে, যা তার জন্য নতুন ঘরানার অভিজ্ঞতা।

এদিকে জানা গেছে, ছবির গল্প, শুটিং শিডিউল ও অন্যান্য বিস্তারিত এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। তবে প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে এবং আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের অপেক্ষা।

সব মিলিয়ে, সালমান-করিনা জুটি আবারও ফিরবে কি না—এটাই এখন বলিউডের সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:44 pm, Tuesday, 5 May 2026
68 Time View