Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

যশোরে নবাগত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, যশোর শাখার উদ্যোগে নবযোগদানকৃত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর জেলা আইনজীবী সমিতি ভবন-১-এর হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে আইন পেশায় সততা, নৈতিকতা ও জনসেবার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রসুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট গাজী এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল তার আইনজীবী জীবনের স্মৃতিচারণ করে বলেন, কুষ্টিয়া বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাদ আহমদের সান্নিধ্যে থেকে আমি আইনি পেশার গভীরতা উপলব্ধি করেছি। আমি বিশ্বাস করি, যশোর বার থেকেও দক্ষ, মেধাবী ও নৈতিক আইনজীবী তৈরি হবে, যারা দেশজুড়ে সুনাম বয়ে আনবে। তিনি যশোর জেলা আইনজীবী সমিতির ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।

যশোরের সার্বিক উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দল-মত নির্বিশেষে যশোরের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যশোরে সিটি কর্পোরেশন গঠন এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। পাশাপাশি যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের অগ্রগতিতে নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণআন্দোলনে মানুষ যে আত্মত্যাগ করেছে, তার মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা। কিন্তু দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে আমরা এখনো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারিনি। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে দুর্নীতিকে ‘না’ বলতে পারলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিগত রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গত সময়ে অসংখ্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছি। আমি নিজেও প্রায় ৩৫-৩৬টি মামলার আসামি ছিলাম। সে সময় দল-মতের ঊর্ধ্বে উঠে আইনজীবীরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তিনি আরও জানান, যশোরে প্রায় ১হাজার ২৫০টি মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পক্ষে আইনজীবীদের ভূমিকা প্রশংসনীয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর ১ আসনের সাংসদ মাওলানা আজীজুর রহমান,যশোর ২ আসনের সাংসদ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ, ৬ আসনের সাংসদ অধ্যাপক মোক্তার আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়া বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী রবিউল ইসলাম, এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের এবং অ্যাডভোকেট আবু মোর্তজা ছোটু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট অজিউর রহমান।

অনুষ্ঠানে নবাগত ৭৮ জন আইনজীবীকে ফুল, ক্রেস্ট ও বই দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:34 pm, Tuesday, 5 May 2026
114 Time View