অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা
স্বাধীন কন্ঠ ডেস্ক
অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। “দাবি আদায় পরিষদ”-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।
ঘোষণা অনুযায়ী, আগামী ১০ মে ও ১১ মে ২০২৬ প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হবে বেনাপোল স্থলবন্দরে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে অধিকাল ভাতা বন্ধ থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই অতিরিক্ত দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুনরায় অধিকাল ভাতা চালুর দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। বর্তমানে বন্দরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।























