Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বেনাপোল বন্দর দিয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনের জন্য বিপুল বিস্ফোরক আমদানি

স্বাধীন কন্ঠ ডেস্ক
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড-এর উন্নয়ন কাজের জন্য ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে তিনটি ভারতীয় ট্রাকে করে এই বিস্ফোরকের চালান বেনাপোল স্থলবন্দর-এ প্রবেশ করে। বর্তমানে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে বিস্ফোরকগুলো বন্দরের নির্ধারিত শেডে সংরক্ষণ করা হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকৃত চালানের মধ্যে রয়েছে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড। ভারতের [কেলটেক এনার্জিস লিমিটেড এসব বিস্ফোরক সরবরাহ করেছে।

বিস্ফোরক দ্রব্য অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর পুলিশি পাহারায় শুক্রবার এসব বিস্ফোরক দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড-এর এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হয়েছে।

বেনাপোল স্থলবন্দর-এর পরিচালক শামীম হোসেন জানান, বিস্ফোরকের এই চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার সঙ্গে বন্দরে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সকল সংস্থার তত্ত্বাবধানে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল মেনেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যথাযথ পুলিশি পাহারায় এটি গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:10 pm, Friday, 8 May 2026
43 Time View