Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

স্বাধীন কন্ঠ ডেস্ক
কাপাসিয়া উপজেলার রাউৎকোনা পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) ভোরে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন, গৃহবধূ শারমিন (৩২), তার ভাই রসুল (২২) এবং শারমিনের তিন মেয়ে মিম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২)। ঘটনার পর থেকে পরিবারের কর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহকর্তা ফোরকান মিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে জবাই করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই তাকে খুঁজছে পুলিশ।

নিহত শারমিনের ভাগনে সাকিব জানান, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে ফোরকান তার শ্যালক রসুলকে চাকরি দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে আনেন। রাতে সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে স্ত্রী, শ্যালক এবং তিন মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

তিনি আরও জানান, ফোরকান পেশায় প্রাইভেটকার চালক। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে রাউৎকোনা গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। সকালে নানা শাহাদাত মোল্লার ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে এসে ঘরের মেঝেতে পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পলাতক ফোরকানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:01 pm, Saturday, 9 May 2026
62 Time View