Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোর ইন্সটিটিউটের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

স্বাধীন কন্ঠ ডেস্ক
দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান যশোর ইন্সটিটিউট-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা শনিবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম সভায় ২০২৬-২০২৯ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভায় পদাধিকার বলে সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসসহ নবনির্বাচিত সদস্যরা।

সভায় সর্বসম্মতিক্রমে বিজয়ী প্যানেলের লিডার এজেডএম সালেক স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাসেদুজ্জামান সেলিম, সানোয়ার আলম খান দুলু ও ডক্টর শাহানাজ পারভীন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ও সৈয়দ শাহাজাহান আলী খোকন।

এছাড়া পাবলিক লাইব্রেরি সম্পাদক হিসেবে প্রফেসর শেখ জুলফিকার আলী, ক্রীড়া সম্পাদক হিসেবে শাহাবুদ্দিন আহমেদ সাবু, নাট্য সম্পাদক হিসেবে আলমগীর হোসেন বাবু, টাউন ক্লাব সম্পাদক হিসেবে অধ্যাপক ইবাদত আলী এবং শিশু চিত্তবিনোদন (সিআরসি) সম্পাদক হিসেবে এমরান সাদিক দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রায়হান সিদ্দিকী প্রবাল, জিল্লুর রহমান মানিক, নাসির উদ্দীন মিঠু, শাহনেওয়াজ আনোয়ার, আনিসুজ্জামান পিন্টু, এস এম মুস্তাফিজুর রহমান কবির, অ্যাডভোকেট আবুল কায়েস, হাচিনুর রহমান ও হাবিবুর রহমান রুবেল।

সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে যশোর ইন্সটিটিউট-এর সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:50 pm, Saturday, 9 May 2026
56 Time View