তীব্র গরমে পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করল যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি
স্বাধীন কণ্ঠ ডেস্ক
“মানবতার কল্যাণে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি সবখানে” এই স্লোগানকে সামনে রেখে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি-এর উদ্যোগে তীব্র গরমে পথচারী, রিকশাশ্রমিক ও খেটে খাওয়া মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় যশোর শহরের কোর্ট মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। প্রচণ্ড গরমে সাধারণ মানুষকে সামান্য স্বস্তি দিতে সংগঠনটির পক্ষ থেকে এই ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
সংগঠনের সভাপতি জি এম আবু ফয়সালের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের পরিচালনায় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট বদরুদ্দোজা বদর। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কার্তিক ভৌমিক, দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রতন আচার্য, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হায়দার, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, রায়হান, নাহিদ হাসান, রমেশ বর্মন, অভিজিৎ বিশ্বাস, এ এম রুহান, রফিকুল ইসলাম, শহিদ জয়, কাজি আশরাফুল আযাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাধারণ খেটে খাওয়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। সকলের সহযোগিতায় যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।























