Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামূলক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বহুমুখী প্রচার কার্যক্রম’-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন, যশোর প্রেস ক্লাব-এর সভাপতি জাহিদ হোসেন টুকুন এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের হোসেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি সুবিধা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, নৈতিক অবক্ষয় প্রতিরোধ, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চা, সামাজিক অবক্ষয় রোধ, মানব পাচার প্রতিরোধ এবং গুজব ও অপতথ্য মোকাবিলাসহ বিভিন্ন বিষয়। সমাবেশে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:47 pm, Monday, 11 May 2026
41 Time View