Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে গাড়ি আটকে রাখার অভিযোগ ভিত্তিহীন দাবি জেলা পুলিশের

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর কোতোয়ালি থানা পুলিশ একটি ব্যক্তিগত গাড়ি অবৈধভাবে আটকে রেখেছে এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেছে যশোর জেলা পুলিশ। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাগুরার আড়পাড়া গ্রামের আলী হাসানের স্ত্রী হীরা খাতুন সম্প্রতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যশোর কোতোয়ালি থানা পুলিশ তার ব্যক্তিগত গাড়ি আটক করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখেছে। তবে পুলিশ বলছে, অভিযোগটির কোনো বাস্তব ভিত্তি নেই।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৭ মার্চ কোতোয়ালি থানায় ফোন করে এক ব্যক্তি জানান, থানার বিপরীত পাশে রিচম্যান পোশাকের শোরুমের সামনে একটি রেড ওয়াইন রঙের টয়োটা সিএইচআর (CHR) হাইব্রিড গাড়ি (ঢাকা মেট্রো-২১-৪১১৩) দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাত ৮টা ১৫ মিনিটে বেওয়ারিশ হিসেবে গাড়িটি জব্দ করে এবং পরে আদালতকে বিষয়টি অবহিত করা হয়।

পুলিশ জানায়, পরবর্তীতে হীরা খাতুন থানায় এসে গাড়িটির মালিকানা দাবি করেন। এ সময় তাকে আদালতে বৈধ কাগজপত্র উপস্থাপন করে আইনগতভাবে গাড়িটি জিম্মায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তিনি আদালতের কোনো আদেশনামা কিংবা গাড়ির বৈধ কাগজপত্র থানায় জমা দেননি বলে দাবি পুলিশের।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, “পুলিশের বিরুদ্ধে অবৈধভাবে গাড়ি আটকে রাখার অভিযোগের কোনো ভিত্তি নেই। আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলেই আদালতের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হীরা খাতুন বঙ্গবন্ধু সৈনিক লীগের মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তার স্বামী মো. আলী হাসান আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান।

উল্লেখ্য, সোমবার ঢাকার ক্র্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে হীরা খাতুন অভিযোগ করেন, যশোরের একটি গোল্ড পাচার চক্রের হুমকি ও মানসিক নির্যাতনের কারণে তার স্বামী আলী আহমেদের মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন, যুবদল নেতা আনসারুল হক রানা ও গোল্ড শহীদ তার স্বামীর বিরুদ্ধে ১৪ কোটি টাকার সোনা আত্মসাতের অভিযোগ তুলে দীর্ঘদিন চাপ সৃষ্টি করেন। এর প্রভাবে ২০২৫ সালের ৫ জানুয়ারি তার স্বামী স্ট্রোকে মারা যান বলেও দাবি করেন তিনি।

এছাড়া, তার কলেজপড়ুয়া ছেলেকে প্রাইভেটকারসহ তুলে নিয়ে পাঁচ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগও করেন হীরা খাতুন। পরে মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াকিসকুর রহমান কল্লোলের সহযোগিতায় ছেলে ও গাড়ি উদ্ধার করা হয় বলে তিনি দাবি করেন। পরবর্তীতে গাড়িটি যশোর কোতোয়ালি থানায় জমা দেওয়া হলেও তা ফেরত দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তিনি। জেলা পুলিশ মঙ্গলবারের ব্রিফিংয়ে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:29 pm, Tuesday, 12 May 2026
66 Time View