Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরের ঝুমঝুমপুরে জমি দখলের অভিযোগ, আতঙ্কে পরিবার

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সেলিম যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা মোঃ সেলিম দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন একই এলাকার কয়েকজন ব্যক্তি। অভিযোগে আনোয়ারা খাতুন (৬৮) ও মাহবুব হোসেন বিল্লাল (৪৮) সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, মঙ্গলবার (১২ মে) সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার জমিতে প্রবেশ করে গাছপালা কেটে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:49 pm, Tuesday, 12 May 2026
92 Time View