যশোর সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৬৬টি শাড়ি, ৯ কেজি চা-পাতা এবং ২০৯টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ২১ হাজার ৫০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র জানিয়েছে, জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।























