Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে হাউজিং কর্তৃপক্ষকে ঘুষ না দেওয়ায় উচ্ছেদের অভিযোগ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের উপশহর এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত রোববার ও সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে একাধিক বসতঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘুষ না দেওয়ায় তাদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর উঠেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোর কার্যালয়ের এও ইমাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে। তাদের দাবি, উচ্ছেদের আগে কোনো কার্যকর নোটিশ দেওয়া হয়নি এবং আদালতের আদেশও যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

একাধিক পরিবার জানায়, উচ্ছেদের সময় ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এমনকি অভিযানে জেলার বাইরে থেকে ম্যাজিস্ট্রেট এনে অভিযান পরিচালনা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা ইমাদুল ইসলাম তুহিন ঘর রক্ষার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। একটি পরিবার দাবি করেছে, তাদের কাছে ৩০ লাখ টাকা চাওয়া হয়। কিন্তু টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাদের বসতঘর ভেঙে ফেলা হয়।

আরেক পরিবার দাবি করেন, ওই একই কর্মকর্তা তার কাছে ২০ লাখ টাকা দাবি করেন। দিতে ব্যর্থ হওয়ায় উচ্ছেদের তালিকায় না থাকলেও ব্যক্তিগত আক্রোশ থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা বলেন, এই ঘরেই আমাদের পরিবারের সবাই বসবাস করত। এখানে আমাদের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। ১৯৭১ সালের পর থেকেই আমরা এই জায়গায় বসবাস করছি। জমি আমাদের নামে থাকা সত্ত্বেও আমাদের উচ্ছেদ করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, উচ্ছেদ অভিযানে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও রেহাই পাননি। বর্তমানে অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও। এতে মালিকদের পাশাপাশি কর্মচারীরাও চরম দুর্ভোগে পড়েছেন।

তারা আরও জানান, প্রতিকার চেয়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা পাননি। ভুক্তভোগীদের দাবি, জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানানো হয়েছে। এছাড়া একাধিক শিক্ষা প্রতিষ্ঠানও উচ্ছেদ থেকে বাদ যায়নি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের কাছে ক্ষতিপূরণ, জমি ফেরত এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

উচ্ছেদের বিষয়টি নিয়ে স্থানীয় একাধিক পত্রিকায় ভুক্তভোগীদের পক্ষে রিপোর্টও প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:24 pm, Wednesday, 13 May 2026
43 Time View