যশোরে এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা
স্বাধীন কন্ঠ ডেস্ক
কাজের গতিশীলতা বৃদ্ধি, কাজের গুণগত মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে উন্নত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যশোরে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের শিল্প প্রতিষ্ঠান এমইপি গ্রুপ এ সভার আয়োজন করে।
বৃহস্পতিবার যশোরের বকচর হুশতলা মোড় সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার প্রায় ১৩০ জন ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাহিদ হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমইপি গ্রুপএর যশোর ডিভিশনাল ম্যানেজার সাইমুন ইসলাম, টেরিটরি ম্যানেজার আজমাল আহমেদ, জাহান ইলেকট্রিকসের পরিবেশক আলমগীর হোসেন ও আবুল কালাম।
অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায়ে ইলেকট্রিক্যাল সেবার মান উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে ইলেকট্রিশিয়ানদের পরিচিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া গ্রাহকসেবা নিশ্চিত করা এবং কাজের মান বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।























