সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বেনাপোলে ২১৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে র্যাব-৬ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে ২১৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মিনহাজুল এবং ধান্যখোলা গ্রামের হায়দার আলীর ছেলে ইমরান হোসেন।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বেনাপোলের ধান্যখোলা গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ওই দুজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানা-এ একটি মামলা দায়ের করা হয়েছে।























