Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে ধুমঘাটের তিন বছর পূর্তি উৎসব

স্বাধীন কন্ঠ ডেস্ক
বই পড়া আন্দোলন , তরুণদের উদ্যোক্তা সৃষ্টি ও শিশুদের বিনামূল্যের পাঠশালা গড়া-তিন গুণীকে সম্মাননা প্রদান করা হয়েছে। যশোরে সাহিত্য, সাংবাদিকতা ও সামাজিক উদ্যোগভিত্তিক সংগঠন ‘ধুমঘাট’-এর তিন বছর পূর্তি উৎসবে আজ শুক্রবার বিকালে এ সম্মাননা জানানো হয়। প্রেসক্লাব যশোর অডিটোরিয়াম এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মাননা প্রাপ্ত তিনজন হলেন, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর, একই কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ।

তিনজন বিশিষ্ট নাগরিক তাদের উত্তরীয় পরিয়ে হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বিশিষ্ট নাগরিকেরা হলেন, ঝিনাইদহের সরকারি কে.সি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডক্টর বি এম রেজাউল করিম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌলা ও যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেডএম সালেক। ‌

তিন বছর পূর্তি উৎসবে জাতীয় সংগীতের মাধ্যমে ধুমঘাটের তিন বছর পূর্তি ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মনিরুল ইসলামের লেখা ‘আগামীর সাংবাদিক: কিশোর বয়সেই হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এরপর ধুমঘাটের তিন বছরের জার্নি বিষয়ে একটি তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। এরপর ‘তারুণ্যের বাতিঘর’ শিরোনামে তিনজন গুণীকে নিয়ে আরো একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

দ্বিতীয় পর্বে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ পর্বে বইয়ের উপর আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ডক্টর বিএম রেজাউল করিম, যশোর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন, যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মমিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, বইয়ের লেখক মনিরুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক শাহেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক তাগদীরুল গনী নিবিড় ও দীপান্বিতা সিংহ রায়।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, লেখক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মনিরুল ইসলাম বলেন, ‘শূন্যরে করিব পুর্ণ’ এই অমোঘ মন্ত্র হৃদয়ে ধারণ করে তিন বছর আগে সংগঠনটি যাত্রা শুরু করেছিল। তরুণদের ইতিবাচক চিন্তা, পাঠাভ্যাস ও সৃজনশীল চর্চার জায়গা তৈরি করতেই ধুমঘাটের এ যাত্রা শুরু হয়। তিন বছরে সংগঠনটি বিভিন্ন প্রশিক্ষণ, পাঠচক্র, সাংস্কৃতিক আয়োজন ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণদের পাশে থাকার চেষ্টা করেছে’।

অনুষ্ঠানের ‘আগামীর সাংবাদিক কিশোর বয়সেই হাতেখড়ি’ বইটি নিয়ে আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে কিশোরদের সঠিক দিকনির্দেশনা দিয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে আগ্রহী করে তুলতে এ ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. বিএম রেজাউল করিম, তথ্যপ্রযুক্তির এই সময়ে তরুণদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ হলেই হবে না, দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। সত্য ও মানবিকতার চর্চাই আগামী দিনের সাংবাদিকতার মূল শক্তি হওয়া উচিত’।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:31 pm, Friday, 15 May 2026
47 Time View