Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফারাক্কা দিবসের সুবর্ণজয়ন্তীতে যশোরে মানববন্ধন

নদীর ন্যায্য পানির দাবিতে জাতীয় ঐক্যের আহ্বান

স্বাধীন কন্ঠ ডেস্ক
ফারাক্কা লং মার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের প্রেস ক্লাবের সামনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ যশোর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, ছাত্রনেতা ও ফারাক্কা লং মার্চে অংশগ্রহণকারী প্রবীণ ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানী পরিষদ যশোর শাখার আহ্বায়ক হারুন অর রশীদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুস্তাফিজুর রহমান কবির।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ফারাক্কা লং মার্চে অংশগ্রহণকারী লেখক ও গবেষক মফিজুর রহমান রুন্নু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা সভাপতি রাশেদ খানসহ অন্যরা।

বক্তারা বলেন, ভারত গঙ্গার পানি একতরফাভাবে অপসারণের উদ্দেশ্যে ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশের নদী, কৃষি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি সংকট সৃষ্টি করেছে। এর ফলে শুষ্ক মৌসুমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকায় তীব্র পানিসংকট দেখা দেয়, কৃষিজমিতে সেচ ব্যাহত হয় এবং নদী-খাল-বিল শুকিয়ে যায়। অন্যদিকে বর্ষা মৌসুমে হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়।

তারা আরও বলেন, পানি কোনো রাজনৈতিক দলের বিষয় নয়; এটি দেশের জাতীয় অস্তিত্ব, কৃষি, পরিবেশ ও সার্বভৌম স্বার্থের প্রশ্ন। আন্তর্জাতিক আইন ও সমতার ভিত্তিতে পদ্মা ও তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।

বক্তারা বিগত সরকারের সময় সম্পাদিত বিভিন্ন অসম চুক্তির সমালোচনা করে বলেন, এসব চুক্তি দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থের জন্য ক্ষতিকর। দেশবিরোধী ও অসম সব চুক্তি বাতিলের দাবি জানান তারা।

মানববন্ধনে ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লং মার্চে অংশগ্রহণকারী প্রবীণ সংগ্রামীরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বাবু, প্রকৌশলী রুহুল আমিন, শরিফ হোসেন, ইসমাইল হোসেন, বাম গণতান্ত্রিক ফ্রন্টের আহ্বায়ক হাসিনুর রহমান, কমিউনিস্ট লীগ নেতা জিল্লুর রহমান ভিটু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও কমরেড খবির শিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ আজও বাংলাদেশের জনগণকে অনুপ্রাণিত করে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সেই আন্দোলন প্রমাণ করেছিল নদী রক্ষার সংগ্রাম মানেই দেশের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। তারা দল-মত নির্বিশেষে অভিন্ন নদীর ন্যায্য পানির দাবিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:48 pm, Saturday, 16 May 2026
58 Time View