Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে জামায়াতের রুকনদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর যশোর জেলা শাখার উদ্যোগে রুকনদের অংশগ্রহণে এক দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত যশোর শহরের বিডি হল-এ এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।

সংগঠনের আদর্শিক চর্চা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিতেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোবারক হোসেন। তিনি তার বক্তব্যে আমিরে জামায়াতের সাম্প্রতিক জাপান সফরের প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও স্বাস্থ্যখাতের অগ্রগতির লক্ষ্যে জাপান সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে জাপান সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিরোধী রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বিরোধী দলগুলোর কর্মকাণ্ড ছিল হরতাল ও সংঘাতনির্ভর। তবে জামায়াতে ইসলামী দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চায়।

দেশের বাজার পরিস্থিতি, চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়েও বক্তব্য দেন মোবারক হোসেন। তিনি অভিযোগ করেন, বাজারে কার্যকর মনিটরিং না থাকায় পাইকারি ও খুচরা দামের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হচ্ছে। একই সঙ্গে তিনি চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার আহ্বান জানান।

আসন্ন বাজেট অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, “বাজেট বড় হলেই হবে না, সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে।”

শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মাদ আব্দুস সামাদ এবং ড. আলমগীর। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহ-সেক্রেটারি গোলাম কুদ্দুস, মনিরুল ইসলাম, ভিপি আব্দুল কাদের, হাসিম রেজা, মাওলানা আরশাদুল আলম ও শাহাবুদ্দীন বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:50 pm, Saturday, 16 May 2026
51 Time View