Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে উপকরণ বিতরণ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে অসচ্ছল পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর পেশাজীবী থানা। সোমবার শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।

​পেশাজীবি থানার সভাপতি রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা বেলাল হুসাইন।
​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বেলাল হুসাইন বলেন, “পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী সম্পদ প্রদানের মাধ্যমে মুমিনরা নিজেদের পবিত্র করতে চায়। এটি কোনো রাজনীতি বা মানুষের প্রতি দয়া নয়; বরং আল্লাহর আগুন থেকে নিজেদের বাঁচাতে মুমিনরা এই দায়িত্ব পালন করে। সমাজ থেকে আকাশ-পাতাল ব্যবধান দূর করতে হলে আমাদের কোরআন ও রাসূলের (সা.) হাদিস অনুসরণ করতে হবে।”
​তিনি আরও বলেন, “রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে নিজে পেট ভরে খেল অথচ তার প্রতিবেশী অনাহারে থাকলো, সে মুমিন নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার এই কল্যাণমূলক রাজনীতিই করতে চায়। রাজনীতির মাধ্যমে বিলাসবহুল জীবনযাপন বা অট্টালিকার মালিক হওয়া আমাদের লক্ষ্য নয়, বরং রাজনীতির মাধ্যমে ঈমানী দায়িত্ব পালন করাই জামায়াতে ইসলামীর শিক্ষা।” বিতরণকৃত এই ক্ষুদ্র উপহার যেন পরিবারগুলোকে স্বাবলম্বী করতে সাহায্য করে এবং পরকালের মুক্তির উসিলা হয়, তিনি সেই দোয়া করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশিম রেজা, পেশাজীবি থানার সমাজ কলেজ্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন, ব্যবায়িক ফোরামের সভাপতি আবুল কাশেম প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় অসচ্ছল পরিবারের আত্মকর্মসংস্থানের জন্য ৩ জন নারীকে ৩টি সেলাই মেশিন, ১ জনকে ১টি ভ্যানগাড়ি এবং অপর ১ জনকে ১টি সাইকেল প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:40 pm, Monday, 18 May 2026
65 Time View