Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঈদুল আজহা উপলক্ষে যশোরে সব পশুর হাটে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যশোরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়-এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সভায় জেলা প্রশাসক বলেন, যশোর জেলার প্রতিটি পশুর হাট ইজারাদার মালিকদের নিজ খরচে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। তিনি জানান, সরকারি তথ্য অনুযায়ী জেলায় মোট ৩১টি পশুর হাট রয়েছে। এর মধ্যে ১০টি স্থানীয় পশুর হাট ইতোমধ্যে সিসি ক্যামেরার আওতায় এসেছে। বাকি ২১টি ইজারাকৃত হাটেও বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, যশোরের সকল মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরবানির পশু জবাইয়ের প্রস্তুতি, চামড়া সংরক্ষণ ও সংশ্লিষ্ট বিষয়ে জুমার নামাজে আলোচনা করতে হবে। পাশাপাশি প্রতিটি উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় জানানো হয়, প্রান্তিক পর্যায়ে মাদ্রাসা, এতিমখানা ও মসজিদগুলোতে চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশন-এর পক্ষ থেকে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে বলেও জানানো হয়।

পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসক বলেন, কোরবানির পশুর হাট কোনোভাবেই জাতীয় ও আঞ্চলিক সড়কের পাশে বসানো যাবে না। যানচলাচল ও জনজীবন যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, কোনো অস্থায়ী পশুর হাট স্থাপন করা যাবে না এবং নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ছিনতাই ও জাল টাকার কারবার রোধে পুলিশ ও বাজার কমিটিকে নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক হুঁশিয়ার করে বলেন, কোনো প্রকার টোল বা চাঁদা আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পশু ও চামড়াবাহী গাড়িতে বাধ্যতামূলকভাবে ‘মুভমেন্ট ব্যানার’ ব্যবহার করতে হবে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হয়রানি করা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়।

যশোর সীমান্তবর্তী জেলা হওয়ায় চামড়া পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ-কে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বর্জ্য অপসারণে হটলাইন চালুর সিদ্ধান্ত হয়েছে। সভায় জানানো হয়, চামড়ার গুণগতমান ঠিক থাকলে সরকার নির্ধারিত প্রতি বর্গফুট চামড়ার মূল্য ৬২ টাকা।

সভায় যশোর রাজার হাটের চামড়া ব্যবসায়ীরা দাবি জানান, কোরবানির দিন থেকে কয়েকদিন ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে চামড়া পরিবহনে পুলিশি বাধার মুখে না পড়েন, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

সিদ্ধান্ত অনুযায়ী, জেলা পর্যায়ে সাত দিন চামড়া সংরক্ষণ করে পরে ঢাকার ট্যানারি কারখানাগুলোতে পাঠানো হবে। তবে আন্তঃবিভাগীয় জেলার মোকামে চামড়া বেচাকেনায় কোনো বাধা থাকবে না।

অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, আমাদের ও সোনালী ব্যাংক-এর মোট ৫৮টি জাল টাকা শনাক্তকরণ মেশিন রয়েছে। বাজার কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী জনগণের সুবিধার্থে পশুর হাটে এগুলো ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, পশুর হাটে চাঁদাবাজি, ছিনতাই ও জাল টাকার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মাহমুদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আব্দুর রহমান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

এছাড়া জেলা রাজার হাট চামড়া ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুমিনুল মুজিদ পলাশ ও বৃহত্তর যশোর চামড়া ব্যবসায়ী সমিতির সদস্য আলাউদ্দিন মুকুলসহ ব্যবসায়ী নেতারা সভায় অংশ নেন।

জেলা প্রশাসন জানায়, সুষ্ঠু ও নিরাপদভাবে ঈদুল আজহা উদযাপনে সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা জরুরি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে মনিটরিং আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:35 pm, Tuesday, 19 May 2026
50 Time View