Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সীতারামপুরে মাদক সিন্ডিকেটের হামলার অভিযোগ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের সীতারামপুর এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করাকে কেন্দ্র করে মোঃ টুটুল (৩৬) নামে এক টাইলস মিস্ত্রির ওপর সংঘবদ্ধ হামলা ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, সীতারামপুর বাংলা বাজার এলাকার বাসিন্দা টুটুল দীর্ঘদিন ধরে নিজ এলাকার প্রকাশ্য মাদক ব্যবসার বিরোধিতা করে আসছিলেন। স্থানীয় যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তিনি কয়েকজন চিহ্নিত মাদক কারবারিকে একাধিকবার সতর্ক করেন এবং মাদক বিক্রি বন্ধের আহ্বান জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় একটি মাদক সিন্ডিকেট।

অভিযোগে উল্লেখ করা হয়, বাদল (২৮), আমিনুর (২৮), আজাদ (২৯)সহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে টুটুলকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৮ মে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে সীতারামপুর বালিয়াডাঙ্গা বাংলা বাজার এলাকায় পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করা হয়।

পরে হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে টুটুলের ওপর এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও দাবি করেন ভুক্তভোগী। হামলায় গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তার কাছে থাকা প্রায় ১০ হাজার টাকা নগদ অর্থ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:00 pm, Tuesday, 19 May 2026
53 Time View