Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে পশুর হাট ইজারাদারদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্টিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যশোর জেলার পশুর হাটের ইজারাদারদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়-এর কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, সুবিধা-অসুবিধা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদ ও পশুর হাটকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তারা হাট ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, ঈদ ও পশুর হাটকে সামনে রেখে জাল টাকার প্রবণতা বৃদ্ধি পায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি প্রতিটি পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখার অনুরোধ জানান।

সৈয়দ রফিকুল ইসলাম বলেন, সাদা পোশাক ও ইউনিফর্মে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের চাঁদাবাজির চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি যেকোনো ধরনের অপরাধমূলক তথ্য বা অভিযোগ দ্রুত পুলিশকে জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, ডিআই-১ মীর শরিফুল হকসহ জেলার বিভিন্ন পশুর হাটের ইজারাদারবৃন্দ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:06 pm, Tuesday, 19 May 2026
43 Time View