Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় পর্যায়ে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ পেল যশোরের ৫ হলদে পাখি

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ অর্জন করেছে যশোরের পাঁচ শিক্ষার্থী।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত ৫৭ জন ‘হলদে পাখি’র হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি হাজ্জাজ।

‘নীল কমল অ্যাওয়ার্ড’ হলো বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের প্রাথমিক পর্যায়ের ‘হলদে পাখি’ সদস্যদের জন্য একটি মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা। গার্ল গাইডসের কার্যক্রমে নেতৃত্ব, সৃজনশীলতা, শৃঙ্খলা ও সমাজসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর দেশজুড়ে বাছাইকৃত শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।

এবার যশোর থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন, যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ–এর ইশাল কবীর অরণী, ফাতেমা তুজ জান্নাত ও নওশীন তাবাসসুম সারা; মধুসূদন তারা প্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজ–এর তোফাই জান্নাত তিফলা এবং এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়–এর ফারিন রহমান ইশারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:15 pm, Wednesday, 20 May 2026
47 Time View