Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রামিসা হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্বাধীন কণ্ঠ ডেস্ক
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচির আয়োজন করে অরাজনৈতিক সংগঠন “বিপ্লবী ছাত্র জনতা”।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার ওপর চালানো পাশবিক নির্যাতন পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন কর আইনজীবী এহসানুল হক সিয়াম, অ্যাডভোকেট জুলফিকার আলী, বিপ্লবী ছাত্র জনতার সভাপতি মাহমুদুল হক সোহান, শিক্ষার্থী মোঃ রাহুল, এনসিপির আব্দুল্লাহ আল নাদিম, মাদরাসা শিক্ষার্থী আজিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:48 pm, Thursday, 21 May 2026
66 Time View