Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দড়াটানায় বহুমুখী সেতু নির্মাণের দাবিতে জনউদ্যোগ যশোরের মিডিয়া ক্যাম্পেইন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরকে যানজটমুক্ত ও নিরাপদ করতে দড়াটানা এলাকায় বহুমুখী আধুনিক সেতু নির্মাণের দাবিতে মিডিয়া ক্যাম্পেইন করেছে জনউদ্যোগ, যশোর। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঘোপ নওয়াপাড়া রোডস্থ আইইডি কেন্দ্র কার্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিডিয়া ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদ। লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন, জনউদ্যোগের সদস্য ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু।

এসময় বক্তারা বলেন, যশোর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বাড়ছে। প্রয়োজনের তুলনায় বেশি রিকশা, মোটরসাইকেল ও থ্রিহুইলার চলাচল করায় শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, অফিসগামী মানুষ ও রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। একই সঙ্গে অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঘটছে।

তারা বলেন, শহরের যানজটের অন্যতম কেন্দ্র দড়াটানা এলাকা। বিভিন্ন সময়ে প্রশাসনের নানা উদ্যোগ নেওয়া হলেও কার্যকর সমাধান হয়নি। বর্তমানে গাড়িখানা রোড ও মুজিব সড়ক থেকে যানবাহন ঘুরিয়ে গরীব শাহ মাজার হয়ে দড়াটানা পারাপারের ব্যবস্থা করা হলেও ভোগান্তি আরও বেড়েছে।

মিডিয়া ক্যাম্পেইনে দড়াটানা সেতুর উত্তর প্রান্তের তিনটি এবং দক্ষিণ প্রান্তের চারটি সড়কের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে আধুনিক ও বহুমুখী সেতু নির্মাণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিআইডব্লিউটিএ’র নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় উচ্চতা বজায় রেখে বহুতল বা একাধিক ফ্লাইওভারসমৃদ্ধ নান্দনিক সেতু নির্মাণ করা গেলে যানজট অনেকাংশে কমে আসবে।

এছাড়া গরীব শাহ এলাকা এবং কাঠের পুলের পাশেও বিকল্প সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। এতে শহরের পশ্চিমাংশ থেকে ভৈরব নদের উত্তর দিকে যাতায়াত সহজ হবে এবং দড়াটানা এলাকার ওপর চাপ কমবে বলে মত দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, নতুন সেতু নির্মাণের মাধ্যমে যানজট নিরসনের পাশাপাশি ভৈরব নদের প্রবাহ স্বাভাবিক রাখা এবং যশোর শহরের সৌন্দর্য বৃদ্ধি সম্ভব হবে। এ বিষয়ে যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর দৃষ্টি আকর্ষণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনউদ্যোগ সদস্য অ্যাডভোকেট আবুল হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সৈয়দা মাসুমা বেগম, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকারসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:09 pm, Thursday, 21 May 2026
33 Time View