Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে প্রায় ১১ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চাতালের মোড় থেকে খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ এবং ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তেতুলতলা এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক রফিকুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এসব উন্নয়ন কাজ তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই দুইটি রাস্তা, ড্রেন ও বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অর্ধেকেরও বেশি হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কাঠেরপুল ব্রিজ সম্প্রসারণ এবং গরীব শাহ থেকে ঘোপ নওয়াপাড়া রোড পর্যন্ত নতুন একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:47 pm, Friday, 22 May 2026
67 Time View