Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

কানের রেড কার্পেটে ঐশ্বরিয়া রায়ের রাজকীয় প্রত্যাবর্তন

বিনাদন ডেস্ক
এবারের কান চলচ্চিত্র উৎসবে সিনেমার চেয়ে কম আলোচনা হয়নি ফ্যাশন নিয়েও। আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন।

দীর্ঘ প্রতীক্ষার পর কানের রেড কার্পেটে হাজির হন তিনি। প্রথম উপস্থিতিতে নীলাভ ক্রিস্টাল ও ভাস্কর্যধর্মী নকশার কৌচার গাউনে দেখা যায় ঐশ্বরিয়াকে। ডিজাইনার অমিত আগরওয়াল-এর তৈরি পোশাকটি তৈরিতে সময় লেগেছে প্রায় ১ হাজার ৫০০ ঘণ্টা। এতে ব্যবহার করা হয়েছে হাজার হাজার ক্রিস্টাল।

এরপর আরেকটি উপস্থিতিতে ব্লাশ পিংক কৌচার লুকে আবারও নজর কাড়েন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুই লুকই ব্যাপক ভাইরাল হয়েছে। ফ্যাশন সমালোচকরা বলছেন, এবারের কানে ‘সবচেয়ে রাজকীয় প্রত্যাবর্তন’ করেছেন ঐশ্বরিয়া। অনেকেই তাকে ‘কানের অবিসংবাদিত রানি’ বলেও উল্লেখ করছেন।

বিশেষ করে তার নীল গাউনের সঙ্গে সফট কার্লস, নীল পাথরের অলংকার এবং শিয়ার ড্রেপ স্টাইল আন্তর্জাতিক ফ্যাশনমাধ্যমেও প্রশংসিত হয়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে কান উৎসবের নিয়মিত মুখ হলেও এবারের উপস্থিতিকে অনেকে তার অন্যতম স্মরণীয় রেড কার্পেট মোমেন্ট হিসেবে দেখছেন।

প্রতি বছরই মা ঐশ্বরিয়ার হাত ধরে কান চলচ্চিত্র উৎসবে দেখা মেলে আরাধ্যা বচ্চন-র। তবে ২০২৬ সালের কান মঞ্চটি আরাধ্যার জন্য ছিল আরও বিশেষ। কারণ, এবারই আন্তর্জাতিক এই আয়োজনে নিজস্ব উপস্থিতি দিয়ে আলোচনায় এলেন তিনি।

ল’রিয়াল প্যারিসের বার্ষিক ‘লাইটস অন উইমেনস ওয়ার্থ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মা ঐশ্বরিয়ার সঙ্গে হাজির হন আরাধ্যা। লাল গাউনে আরাধ্যাকে যেমন উজ্জ্বল দেখাচ্ছিল, তেমনি গোলাপি পোশাকে বরাবরের মতোই মোহময়ী রূপে ধরা দেন ঐশ্বরিয়া।

অনুষ্ঠানে আরাধ্যার পরনে ছিল লাল রঙের একটি গাউন। এর সঙ্গে মিলিয়ে তিনি পরেছিলেন জমকালো একটি কেপ। বরাবরের মতো সামনের চুল দিয়ে মুখ ফ্রেম করা থাকলেও বাকি চুল খোলা রেখেছিলেন তিনি।

অন্যদিকে, চলতি বছরের কানে দ্বিতীয় উপস্থিতিতে ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন গোলাপি রঙের একটি কৌচার পোশাক। তার পোশাকেও ছিল আরাধ্যার মতো কেপের ব্যবহার। পুরো পোশাজুড়ে ছিল ফুল ও রুচিংয়ের সূক্ষ্ম কাজ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:29 pm, Saturday, 23 May 2026
68 Time View