Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তীব্র তাপদাহে যশোরে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

স্বাধীন কন্ঠ ডেস্ক
তীব্র তাপদাহে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। যশোর শহরে অসহনীয় গরমে কর্মরত ট্রাফিক পুলিশ, শ্রমজীবী মানুষ ও পথচারীদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

শনিবার সকাল ১১টার দিকে যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে ট্রাফিক পুলিশ ও খেটে খাওয়া মানুষের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়। একইসঙ্গে রোদের মধ্যে চলাচলকারী তৃষ্ণার্ত পথচারীদের বিশুদ্ধ পানি পান করানো হয়।

এসময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবস্থান নিয়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ, রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ শ্রমজীবী মানুষের হাতে ছাতা ও হাতপাখা তুলে দেন। পাশাপাশি প্রচণ্ড গরমে ক্লান্ত পথচারীদের মাঝে ঠান্ডা বিশুদ্ধ পানি বিতরণ করে সাময়িক স্বস্তি এনে দেন তারা।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, চলমান তাপদাহে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

রেড ক্রিসেন্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলেন, প্রচণ্ড গরমে এমন মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে রাস্তায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও শ্রমজীবী মানুষের জন্য এটি অনেক উপকারী হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:12 pm, Saturday, 23 May 2026
69 Time View