Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে সড়ক পরিবহনে যৌথ অভিযানে জরিমানা

স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে যশোরে সড়ক পরিবহনে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর এলাকায় এই বিশেষ মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ রুট পারমিট, ফিটনেসবিহীন যানবাহন এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না রাখাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এ সময় অবৈধ রুট পারমিটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩টি পরিবহনকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও সোহাইব হাসান আকন্দ। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বিআরটিএ যশোরের ইনস্পেক্টর মোঃ তারিক হাসান।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ কর্মকর্তারা পরিবহন সংশ্লিষ্টদের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায় করার কঠোর নির্দেশ দেন। সেই সাথে সড়ক পরিবহন আইন মেনে চলা এবং যানবাহনের সকল কাগজপত্র হালনাগাদ রাখার জন্য চালক ও হেলপারদের সচেতন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রী হয়রানি রোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:37 pm, Monday, 25 May 2026
77 Time View