Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও প্রসাধন সামগ্রী জব্দ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স, চকলেট ও ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া ১৮টি ভারতীয় শাড়ি, ৮৪৭টি বিভিন্ন প্রকার প্রসাধন (কসমেটিক্স) সামগ্রী, ২০টি চকলেট, ৪ পাতা ঔষধ এবং ১৪ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করা হয়। বিজিবির হিসেব মতে, জব্দকৃত এই অবৈধ চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদক ও শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবি বদ্ধপরিকর। পাচারকারী চক্রকে আটক করতে দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী কঠোর গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের অর্থনৈতিক ক্ষতি সাধণকারী এই চোরাচালান চক্রের বিরুদ্ধে সীমান্তে বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:45 pm, Monday, 25 May 2026
69 Time View