Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ত্যাগ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে যশোরে উদযাপিত পবিত্র ঈদুল আযহা

স্বাধীন কন্ঠ ডেস্ক
ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে যশোরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।

ঈদের দিন সকাল সাড়ে ৭টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান জামাতে কোর্ট মসজিদের ইমাম ইমামতি করেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবকল্যাণের জন্যও দোয়া করা হয়।

নামাজ শেষে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ধর্মপ্রাণ ও সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেন।

এদিকে জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পুরাতন পুলিশ লাইন মসজিদ, যশোর জেনারেল হাসপাতাল জামে মসজিদ, ঘোপ কবরস্থান জামে মসজিদ, মারকাজ মসজিদসহ জেলার ৭৬টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা ‘ঈদ মোবারক’ লেখা পতাকা ও ব্যানারে সজ্জিত করা হয়েছে। এছাড়া ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় ঈদকে কেন্দ্র করে ছিল উৎসবমুখর পরিবেশ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:34 pm, Friday, 29 May 2026
37 Time View