Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঈদুল আজহায় ১২২ দুস্থ পরিবারের পাশে ফিরোজা সমাজকল্যাণ সংস্থা

স্বাধীন কন্ঠ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরে ১২২টি সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফিরোজা সমাজকল্যাণ সংস্থা। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনটি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। মাংস বিতরণ কর্মসূচির মাধ্যমে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটেছে এবং তারা ঈদের আনন্দে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

এর আগে সংগঠনের সদস্যরা বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সংগঠনের মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

মাংস বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান বাপ্পি। তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ, মানবসেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ফিরোজা সমাজকল্যাণ সংস্থা সেই শিক্ষাকে বাস্তবে রূপ দিচ্ছে।

সংস্থার সভাপতি খায়রুজ্জামান বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সমাজের সব মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। সুবিধাবঞ্চিত মানুষ যেন উৎসবের দিনে নিজেদের একা না ভাবেন, সেই উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ।

সহ-সভাপতি আজমুল হোসেন সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অন্যদিকে সাধারণ সম্পাদক তানভীর হায়দার তমাল বলেন, পিছিয়ে পড়া মানুষদের ঈদের মূলধারার আনন্দের সঙ্গে সম্পৃক্ত করাই ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।

মাংস বিতরণ কার্যক্রমে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান সাম্মি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আরশাদ আলী, আইন ও মানবাধিকার সম্পাদক সাকিব সামরান, প্রচার সম্পাদক কাজী নাজমুস রায়হান, কোষাধ্যক্ষ এ কে বড়াল, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আসিফ হোসেন ও মোর্তুজা হোসেন তরফদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কোরবানির মাংস হাতে পেয়ে সুবিধাভোগী পরিবারগুলোর সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তারা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:17 pm, Saturday, 30 May 2026
44 Time View