Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের মশা ও জীবাণু নিরোধ কর্মসূচির উদ্বোধন

স্বাধীন কন্ঠ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরে মশা ও জীবাণু নিরোধ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে শহরের লালদীঘির পাড় এলাকায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির সূচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতিকে ধারণ করেই এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্তমান সময়ে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে এ উদ্যোগ জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান খোকন, বিএনপি নেতা মারুফুল ইসলাম এবং অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল।

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উদ্বোধন শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়কসংলগ্ন এলাকা ও ড্রেনে মশা নিধন এবং জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পরিচ্ছন্নতা, মশা নিধন ও জনসচেতনতামূলক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:21 pm, Sunday, 31 May 2026
83 Time View