Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  রবিবার (৩১ মে) রাত আনুমানিক ৯টার দিকে মনিরামপুর থানাধীন তালতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে মনিরামপুরের রাজগঞ্জ বাজার থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে তালতলা নামক স্থানে পৌঁছালে সামনে থাকা অপর একটি মোটরসাইকেল ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে তারা দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
মনিরামপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ দুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:00 pm, Monday, 1 June 2026
73 Time View