Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রেসক্লাবে সদস্যপদসহ তিন দফা দাবি সাংবাদিক ইউনিয়ন যশোরের

স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদান, সংগঠনের অফিস কক্ষ সম্প্রসারণ এবং যথাসময়ে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলনে নেমেছে ফ্যাসিবাদবিরোধী পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)।

বুধবার (৩ জুন) দুপুরে প্রেসক্লাব যশোরে সংগঠনের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের হাতে তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর ও সাবেক সভাপতি এম. আইউব বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সাংবাদিকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, যোগ্য ও পেশাদার সাংবাদিকদের সদস্যপদ প্রদানের বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং বিষয়টি দ্রুত নির্বাহী কমিটির সভায় আলোচনা করা হবে।

জাহিদ হাসান টুকুন বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ গণতন্ত্র ও পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকরা যথেষ্ট ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো যোগ্য সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্যপদ নিশ্চিত করতে।”

এর আগে দুপুরে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিক আব্দুল মাজেদ অডিটোরিয়ামে সাংবাদিক ইউনিয়ন যশোরের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত সদস্যদের প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদান, সংগঠনের অফিস কক্ষ সম্প্রসারণ এবং যথাসময়ে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, যশোরে কর্মরত অনেক অভিজ্ঞ ও পেশাদার সাংবাদিক দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের সদস্যপদের জন্য আবেদন করলেও তারা এখনো সদস্যপদ পাননি। অন্যদিকে তুলনামূলকভাবে কম অভিজ্ঞ কিংবা প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের সদস্যপদ প্রদান করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে স্থানীয় সাংবাদিক সমাজে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

সভায় উপস্থিত সদস্যরা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের পক্ষে মত দেন। পরে সর্বসম্মতিক্রমে এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১০ জুনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সভায় জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রেসক্লাব যশোর এ অঞ্চলের সাংবাদিকদের অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এটি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বর্তমানে অনেক যোগ্য ও অভিজ্ঞ সাংবাদিক সদস্যপদ থেকে বঞ্চিত থাকায় পেশাজীবীদের মধ্যে হতাশা ও বৈষম্যের অনুভূতি তৈরি হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতারা মনে করেন, আসন্ন প্রেসক্লাব নির্বাচনের আগেই যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সদস্যপদ প্রদান করা হলে সাংবাদিক সমাজে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা এবং প্রেসক্লাবের মর্যাদা রক্ষা করা সম্ভব হবে।

সংগঠনের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দুই বছর পূর্তির পর যথাসময়ে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যোগ্য সাংবাদিকদের সদস্যপদ প্রদান এবং যশোর শহরে কর্মরত পেশাদার সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

জরুরি সভায় সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিএম আসাদ, সাবেক সভাপতি এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, নূর ইসলাম, শহিদ জয়, সাইফুল ইসলাম সজল, কাজী আশরাফুল আজাদ, এসএম সোহেল, আব্দুল্লাহ হুসাইন, সরোয়ার হোসেন, তহীদ মনি, মীর মঈন হোসেন মুসা, তরিকুল ইসলাম তারেক, জুবায়ের আহম্মেদ ও নিজামুদ্দিন ভূঁইয়া শিমুলসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় পঞ্চাশেরও বেশি সদস্য অংশ নেন।

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। এ সময় কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য হানিফ ডাকুয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:40 pm, Wednesday, 3 June 2026
48 Time View