Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে নানা আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৩ জুন) শহরের ওয়াপদা মোড়ে বিএনপি নেতা গোলাম রেজা দুলুর উদ্যোগে স্মরণ সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এদিকে একই দিন বাদ জোহর যশোর পৌরসভা শ্রমিক দলের উদ্যোগে পৌর মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৃথক এসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু এবং শহিদুল বারী রবু।

এছাড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মো. ইসহক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আরও অংশ নেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ, পৌরসভা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গণভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:52 pm, Wednesday, 3 June 2026
34 Time View