যশোরে বিএসপির ২৫৯তম মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে সাহিত্য-সংস্কৃতিচর্চার অন্যতম সংগঠন বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)-এর ২৫৯তম মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সাহিত্যসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন বিএসপির নির্বাহী সদস্য ও কবি ভদ্রাবতী বিশ্বাস। আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ও কবি মো. মনিরুজ্জামান।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি এডিএম রতন, মাহমুদা বেগম, আহমেদ মাহাবুব ফারুক, এস. এম শরিফুল আলম এবং রেজাউল করিম রোমেলসহ সংগঠনের সদস্যরা।
সভায় বক্তারা সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখা, নতুন লেখকদের উৎসাহিত করা এবং সমাজে মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে সভার কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, বিদ্রোহী সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে যশোরে নিয়মিত সাহিত্যসভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাহিত্যচর্চা বিস্তারে ভূমিকা রেখে আসছে।























