Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে ব্যবসায়ীদের: তানভিরুল ইসলাম সোহান

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের সিটিপ্লাজা ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ঈদ লাকি কুপনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভিরুল ইসলাম সোহান।

সিটিপ্লাজা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটিপ্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

সমিতির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শাহারুল ইসলাম, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক আব্দুল কাদের, নির্বাহী কমিটির সদস্য শিকদার খালিদ, হাবিবুর রহমান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তানভিরুল ইসলাম সোহান বলেন, সিটিপ্লাজা ব্যবসায়ী সমিতির এ ধরনের আয়োজন ক্রেতাদের আস্থা আরও বাড়াবে। এজন্য ব্যবসায়ীদের মানসম্মত পণ্য সরবরাহের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে ক্রেতারা নির্ভরতার সঙ্গে কেনাকাটা করতে পারেন।

তিনি বলেন, উদ্যোক্তা তৈরির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে ব্যবসায়ীদের আরও মনোযোগী হতে হবে। কোন ধরনের পণ্য বিদেশে রপ্তানি করা যায়, তা নিয়ে এখন থেকেই পরিকল্পনা করতে হবে। কারণ রপ্তানি বৃদ্ধি পেলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে এবং জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

ঈদ লাকি কুপনের প্রথম পুরস্কার হিসেবে ৩৫০ সিসি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতেছেন যশোর শহরের সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হৃদয়। পুরস্কার পেয়ে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, “এত বড় পুরস্কার জিতে আমি খুবই খুশি। অনেক জায়গায় লটারির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু সিটিপ্লাজা ব্যবসায়ী সমিতি স্বচ্ছতার সঙ্গে পুরো কার্যক্রম সম্পন্ন করেছে।”

দ্বিতীয় পুরস্কার হিসেবে দেড় টন ক্ষমতাসম্পন্ন একটি এসি জিতেছেন ঝুমঝুমপুর এলাকার মোহাম্মদ আলম এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২২০ লিটার ধারণক্ষমতার একটি ফ্রিজ পেয়েছেন নাজির শংকরপুর এলাকার রানি।

আয়োজকরা জানান, ঈদ লাকি কুপন উপলক্ষে মোট ২০ জন বিজয়ীর মধ্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:10 pm, Monday, 8 June 2026
37 Time View